করোনার পরে কি নিপা! হু হু করে সংক্রমণে বাড়ছে উদ্বেগ, কীভাবে সতর্কতা?

Nipah deaths: কোঝিকোড় জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। রাজ্যবাসীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Sohini Das
২ মিনিট
করোনার পরে কি নিপা! হু হু করে সংক্রমণে বাড়ছে উদ্বেগ, কীভাবে সতর্কতা?

করোনার ফাঁড়া কাটিয়ে উঠেছে বিশ্ব, খুব বেশি সময় হয়নি। প্রতি বছরের মতো বর্ষার উপসর্গ হিসেবে হাজির ডেঙ্গি-ম্যালেরিয়া। তার মধ্যে ফের উঁকি মারছে নয়া ফাঁড়া। আবার নতুন করে চোখ রাঙাচ্ছে নিপা ভাইরাস। কেরলে বাদুড়বাহিত এই রোগের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দু'জনের।

কেরলে ইতিমধ্যেই আতঙ্ক বেড়েছে এই ঘটনায়। এখনও পর্যন্ত ওই ভাইরাস আক্রান্তদের প্রায় সকলেই রাজ্যের কোঝিকোড় জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। সংক্রমণ রুখতে ইতিমধ্যেই ওই জেলার সাতটি গ্রামকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক স্কুল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মৃত বেড়ে ১১, রোজই চোখ রাঙাচ্ছে অ্যাডিনোভাইরাস, বিপদ এড়াতে যা যা খেতে দেবেন শিশুদের

Adenovirus : ঠিক কোন কোন খাবার খেলে রোগ ছড়াতে পারবে না খুদের শরীরে, কিসে বাড়তে পারে ইমিউনিটি সিস্টেম?

স্বাভাবিক ভাবেই ব্যাপারটি নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানেন, নিপা ভাইরাসের সংক্রমণের হার কম। কিন্তু মৃত্যুহার সেই তুলনায় অনেক বেশি। সেটাই চিন্তার ব্যাপার। নিপা ভাইরাসে আক্রান্তদের নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য কোঝিকোড় মেডিক্যালে কলেজে একটি ভ্রাম্যমান পরীক্ষাগার তৈরি করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)। ইতিমধ্যেই পুণে থেকে কোঝিকোড়ে পৌঁছেছে এনআইভি-র একটি দল। তাছাড়া চেন্নাই থেকেও কেরলে পৌঁছেছে একটি বিশেষজ্ঞদল। একই সঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চও নিপা আক্রান্তদের রোগ প্রতিরোধী অ্যান্টিবডি দিয়ে সাহায্য করতে চেয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেহ থেকে অবিরাম রক্তপাত, ভূতের মতো চেহারা! মারাত্মক যে ভাইরাস ছড়াচ্ছে বিশ্বজুড়ে

Marburg Virus disease: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই রোগীদের চেহারা 'ভূতের মতো' দেখায়, চোখ কোটরে ঢুকে যায়, মুখ অভিব্যক্তিহীন হয়ে পড়ে, চরম আলস্য জাঁকিয়ে বসে।

নিপা ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টটিকে 'বাংলাদেশ' ভ্যারিয়েন্ট হিসেবে চিহ্নিত করেছেন চিকিৎসকেরা। এখনও পর্যন্ত কোঝিকোড়ে মোট চার জন নিপা ভাইরাস আক্রান্তের খোঁজ মিলেছে। তবে তার সঙ্গেই এক বেসরকারি হাসপাতালে দুই রোগীর অস্বাভাবিক মৃত্য়ুর খবর মিলেছে। অনুমান করা যাচ্ছে, তাঁদের মৃত্য়ুর জন্য দায়ী ওই বাদুড়বাহী ভাইরাসই। ইতিমধ্যেই কোঝিকোড় জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। রাজ্যবাসীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তবে একই সঙ্গে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও জানিয়ে দেন তিনি। মৃতদের সংস্পর্শে এসেছিলেন যাঁরা যাঁরা, তাঁদেরও চিকিৎসা শুরু করা হয়েছে ইতিমধ্যেই।

তবে নিপা ভাইরাসের উৎপাত এই প্রথম নয়। এর আগেও নিপা ভাইরাসে মড়ক দেখেছে কোঝিকোড় ও মলপ্পুরম জেলা। ২০১৮ সালে এই ভাইরাসের বলি হয় ১৭ জন। অন্তত ১৮ জন আক্রান্তের খোঁজ মিলেছিল। ২০২১ সালেও ফের হানা দেয় এই ভাইরাস। সেবারও মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের। বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে সতর্ক করে দিয়ে জানানো হয়েছে, শুধু মানুষই নয়, এই রোগে আক্রান্ত হতে পারে পশুপাখিরাও। ফলভুক বাদুড় বা 'ফ্রুট ব্যাটস'-এর মাধ্যমেই এই সংক্রমণ ছড়ায় মূলত। তাই এই সব প্রাণীগুলির থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বর, পেশির যন্ত্রণা, মাথাধরা, ঝিমুনি বা বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা গেলে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দিয়েছে অভিজ্ঞমহল।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।